প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের মাসুদ মোল্লীর (২৯) বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বহরপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে মোঃ ইমন আহমেদ (২০), মৃত জহুরুল মণ্ডলের ছেলে মোহাম্মদ মোস্তফা মণ্ডল (৩৮) এবং সুরুজ মোল্লার ছেলে মাসুদ মোল্লী (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাসুদ মোল্লার বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার মাসুদ মোল্লর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার নম্বর জানা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি