রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নানা আয়োজনে নীলফামারী ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● আগুন সন্ত্রাসের মাধ্যমে আ’লীগ সফল হতে পারবে না : ইশরাক হোসেন      ● অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী      ● মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ      ● নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      
নানা আয়োজনে নীলফামারী ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।

অনুষ্ঠানে পঞ্চগড় ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, নীলফামারীর পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং ৫৬ বিজিবির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় ব্যাটালিয়নের গৌরবময় পথচলা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কেক কাটা, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন বিজিবি সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, মনোবল ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close