রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার সাংবাদিকতা সহজ করতে চায় জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তবে কেউ চাইলেই একটা অনলাইন পোর্টাল খুলে ফেলতে পারবে না। নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত দলটির নন-পলাতক নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close