রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      
ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের মেজো ছেলে রাহাত মৃধাকে (২৫) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ পদক্ষেপ নেন। আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমতলী পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। গত বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে এক আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হলফনামা করেন ইদ্রিস মৃধা। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

হলফনামার বরাতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকায় পারিবারিক ও সামাজিকভাবে ছেলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ওই বাবা। অভিযোগ রয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও রাহাত রাজনীতি ছাড়েননি; বরং নিষেধ করায় বাবার ওপর ক্ষিপ্ত হতেন।

নিজের অবস্থান তুলে ধরে ইদ্রিস মৃধা বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং ছেলেকেও বারবার নিষেধ করেছিলেন। তাঁর ভাষায়, ছেলের কারণে তাঁকে নানা হয়রানির শিকার হতে হয়েছে এবং রাহাত কারও কথা না শুনে নিজের ইচ্ছেমতো চলেন। ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অঙ্গীকারনামার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে তাঁর বা পরিবারের সঙ্গে রাহাতের কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকবে না।

অন্যদিকে, ত্যাজ্য হওয়ার বিষয়ে রাহাত মৃধার বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার প্রাণ। পরিবার থেকে আলাদা করে দিলেও তার কোনো আপত্তি নেই; ত্যাজ্য হওয়ার পরও তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েই থাকতে চান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close