রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      
মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। দেশের কিংবদন্তি এই ক্রিকেটারকে স্মরণীয় বিদায় দিতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুশফিককে সম্মান জানিয়ে তার ১৫ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিতে চায় বিসিবি, যাতে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার এই জার্সি গায়ে না চাপান।

একই সাথে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারি করার বিষয়েও বোর্ড সভায় আলোচনা হয়েছে। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে ঘিরে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বোর্ড।

তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।

এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।

উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের শেষ সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টের পর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। তবে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই সরে দাঁড়ানো মুশফিক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close