রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      
ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেকটি বড় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেলকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে আয়োজক প্রতিষ্ঠানটি।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নাঈম আশরাফ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার পর ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতে শাকিরা অন্যতম জনপ্রিয় নাম। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হতে পারে। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এ ছাড়া শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি তাঁর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণাকে সম্ভাব্য কনসার্ট আয়োজনের পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close