রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চারদিন এ পরীক্ষা চলবে। ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বৃত্তি পরীক্ষা। রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদপ্তর।

বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি

প্রথম দিন ২৮ ডিসেম্বর সোমবার বাংলা বিষয়ের পরীক্ষা হবে। দ্বিতীয় দিনে ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি; ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ, পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আটদিন পিছিয়ে দেওয়া হলো। পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close