রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      
নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। সিনেমায়ও নিয়মিত হচ্ছেন তিনি। বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিং নিয়ে। চলতি মাসের প্রায় পুরোটা সময়ই কেটেছে সিনেমাটির শুটিংয়ে। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণ। কখনো টানা দুদিন, কখনো তিনদিন শুটিং করে ঢাকায় ফিরতে হচ্ছে দীপাকে। এরপর অন্য নাটকের কাজ শেষ করে আবার ছুটতে হচ্ছে কুষ্টিয়ায়।

নতুন সিনেমা ‘আবার দেখা হলে’তে ছোট মায়ের চরিত্রে অভিনয় করছেন দীপা। কাজের অভিজ্ঞতা নিয়ে দীপা বলেন, ‘বেশ কিছুদিন হলো সিনেমাটির কাজ শুরু করেছি। খুব সুন্দর গল্পের সিনেমা। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। কাজ করেও ভীষণ ভালো লাগছে।

ইউনিটটি বেশ গোছানো ও পরিপাটি। সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক।’ গতকাল ছিলো দীপা খন্দকারের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ ও ভালো থাকি। আরো ভালো গল্পের নাটক-সিনেমায় অভিনয় করতে পারি। অভিনয়জীবনে যা পেয়েছি, তা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। ছোট্ট এ জীবনে এত মানুষের ভালোবাসা পাব, তা কল্পনায়ও ছিল না। সবসময় দর্শকের প্রতি কৃতজ্ঞতা।’

এদিকে সম্প্রতি মহিদুল মহিমের একটি নাটকের কাজ শেষ করেছেন দীপা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পলাশ, পারসা ইভানা ও মনিরা মিঠু। ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘আবার দেখা হলে’র শুটিং করবেন তিনি। এরপর ঢাকায় ফিরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রচার চলতি ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’র শুটিংয়ে অংশ নেবেন। পাশাপাশি হাসান রেজাউলের ‘বকুলপুর সিজন থ্রি’, রাফাত মজুমদার রিংকুর একটি খণ্ড নাটকসহ আরো কয়েকটি কাজ নিয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবেন এ অভিনেত্রী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close