রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ভোরে উপকূলীয় ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রলারের অবস্থান শনাক্ত করে সেটির গতিবিধির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে, এমন গোপন তথ্য পেয়ে ট্রলারটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটিকে আটক করতে সক্ষম হন।

ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পরে ট্রলারে থাকা নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা যায়।

অভিযান চলাকালে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটি জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরপথে মানবপাচারের সময় নারী ও শিশুসহ ৩১৭ জনকে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close