রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২      ● বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ      ● অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর      ● ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত      ● সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিজয় মাসের বিএনপির সমাবেশ নয়াপল্টনে      ● আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা      
কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম জেলার একমাত্র শিশুদের সুস্থ ও মানসিক বিকাশের জন্য একটি আধুনিক ও নান্দনিক নকশায় শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।  শনিবার রাতে জেলা পরিষদের আয়োজনে এই .শিশু পার্কের উদ্বোধন করেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল আলম, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব প্রমুখ । আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭৩ শতক জমিতে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় পার্কটি। শিশুদের বিনোদনের জন্য সুইং চেয়ার, মিনি ইলেকট্রিক ট্রেন, অ্যাডভেঞ্চার কার, মেরি-গো-রাউন্ড, জেড কোস্টার, ওয়ান্ডার হুইল, বাউন্সিং রাইডসহ বিভিন্ন বিনোদন উপকরণ রয়েছে পার্কের মধ্যে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close