রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      ● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      
গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পরের অবস্থান রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল অবদান ২৬টি, এমবাপ্পের ২৫টি।

অপ্টার তথ্য অনুযায়ী, ইয়ামাল চলতি মৌসুমে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। অন্যদিকে এমবাপ্পের গোল ২০টি, অ্যাসিস্ট ৫টি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও দারুণ ছন্দে আছেন এই দুই তারকা।

রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৭৯ ম্যাচে ৭০ গোল করেছেন কিলিয়ান এমবাপে। প্রতিযোগিতাটিতে এর চেয়ে দ্রুত ৭০ গোল করতে পারেননি কেউ, তবে ২০১৭ সালে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও ৭৯ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। উয়েফা সুপার কাপের ম্যাচে আতালান্তার বিপক্ষে গোল করে ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন তিনি। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে করেন ৪৪ গোল। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। পরের মৌসুমেও ৪২ গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন।

২০২৬ সালের এপ্রিলে রিয়ালের হয়ে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোল করে যাচ্ছেন তিনি। তবে শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাঁর গোলটি দলকে হার থেকে বাঁচাতে পারেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছে রিয়াল।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close