রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২      ● বান্দরবানের দুর্গম পাহাড়ে বিজিবির অভিযান, ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ      ● অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর      
সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় হরিণটিকে ফাঁদে আটকে থাকতে দেখেন। পরে তাঁরা সেটিকে ফাঁদ থেকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বন্য প্রাণী সংরক্ষণে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার এবং অবৈধ ফাঁদ অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছে বন বিভাগ।

তিনি আরও বলেন, বন্য প্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close