শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      ● এবার টেস্টকেও বিদায় বললেন মুশফিক      ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      ● সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার মেধাবৃত্তি -২০২৬ অনুষ্ঠিত      
ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।

শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রাম পরিদর্শন করেন তিনি। এ সময় সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যমান অবকাঠামোর অবস্থা ঘুরে দেখেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি জনস্বার্থ সংরক্ষণ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close