শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      ● এবার টেস্টকেও বিদায় বললেন মুশফিক      ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      ● সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার মেধাবৃত্তি -২০২৬ অনুষ্ঠিত      
সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বপ্নের ঢাকায় নিজের একটি বাড়ি বা আবাসন- এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঢাকা লিগ্যাসি আয়োজিত ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬’। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এই আবাসন মেলা।

শানিবার (২৮ নভেম্বর) আশুলিয়ার নরসিংহপুর এলাকায় লিগ্যাসি জাপান সিটিতে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় লিগ্যাসি জাপান সিটিতে আয়োজিত এই মেলায় দূরদূরান্ত থেকে শত শত আবাসন প্রত্যাশী অংশ নেন। নিজেদের পছন্দের আবাসন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অফার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান আগত দর্শনার্থীরা।

ঢাকা লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ওইস্কা আইডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টাতসুয়ো কোসুগী।

মেলার আকর্ষণীয় পর্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে তাদের সম্পাদিত জমির দলিল তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের কষ্টের জমানো টাকায় নিজ বাড়ির স্বপ্ন পূরণের এই দলিল হাতে পেয়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বাস প্রকাশ করেন জমি রেজিস্ট্রি করা গ্রাহকরা। 

আবাসন মেলা ও দলিল হস্তান্তর উৎসবের এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close