শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      ● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      
মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের মূলা দিতে চার এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আবুপুর - মৃধারহাট  সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।      

এতে অংশ নিয়েছেন কয়েকশত মানুষ। আজ বিকাল চারটায় গাছুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মৃধার হাটে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় তাদের হাতে ছিল ব্যানার,  মুখে ছিল স্লোগান "দাবি মোদের একটাই, আবুপুর -মৃধারহাট সেতু চাই "।      

 এ সময় উপস্থিত ছিলেন, গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ সিকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুলাদী পৌরসভা বিএনপি'র সচিব মিজানুর রহমান হাওলাদার, মারুফ শিকদার ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য  জাকির মাতব্বর, সিদ্দিকুর রহমান, মিজান রাড়ি, মাসুদ চৌকিদার, দিদার খন্দকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।          

বক্তারা বলেন , সেতুটি নির্মিত হলে মুলাদী, হিজলা, বাবুগঞ্জ ও কাজির হাট সহ দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ দ্রুত সম্ভব হবে। এছাড়া ও শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যের নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। 

তাই দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে আবুপুর -মৃধারহাট   সেতু নির্মাণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close