শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      ● এবার টেস্টকেও বিদায় বললেন মুশফিক      ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      ● সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার মেধাবৃত্তি -২০২৬ অনুষ্ঠিত      
মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা সূত্রে জানা যায়, শনিবার ( ২৮ নভেম্বর ) ভোর পাঁচটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
 এ সময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close