শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       ● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      ● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      
সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের বিভিন্ন সরকারি দপ্তর ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'সম্মিলিত মানুষের মঞ্চ' নামের একটি সংগঠন। 

 শনিবার( ২৮ নভেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি জানান। 

তারা লিখিত বক্তব্যে বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছেন এবং সুবিধাভোগী অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো সরকারি বিভিন্ন দপ্তরে ও স্বায়ত্ত্বশাসিত  প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ পদে বহালতবিয়তে রয়েছেন।

 তারা ঘাপটি মেরে প্রশাসনে থেকে প্রশাসনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করছেন। গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন। এমনকি বর্তমান সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছেন। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ফিরিয়ে আনতে হলে  বিগত সময়ে যারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 

সম্মেলনে উপস্থিত ছিলেন,  জুলাই মঞ্চ গাজীপুর জেলার সাবেক মুখপাত্র আল মুঈদ,জুলাই পাঠাগারের  রেদওয়ান জামান প্রতীক, সমাজসেবক হোসেন মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close