শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      ● পঞ্চগড়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত      ● গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের মানববন্ধন      ● নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক      ● মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল      ● এবার টেস্টকেও বিদায় বললেন মুশফিক      ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার      
ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে তিনটি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার জোনাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামীম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে জোনাইল পক্ষিমারী এলাকার সোহাগ ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় জোনাইল এলাকার বিআরবি ব্রিকস এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ও ৫১(১) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটা তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় লাইসেন্স ও কয়লার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, নিম্নমানের কয়লা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ইটভাটা পরিচালনায় প্রচলিত আইন মেনে চলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close