শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      ● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      ● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      
ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ
মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নওগাঁর ধামইরহাটে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন ড. লোকনুজ্জামান ও তাঁর ছোট ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান আলাল। সাবেক প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নজিপুর সরকারি কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুবাদে এলাকায় তাঁদের প্রভাব ছিল বলে দাবি স্থানীয়দের। সেই প্রভাব ব্যবহার করে জমি ও বাড়ি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং রাজনৈতিক পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পারিবারিক সম্পত্তি নিয়েও তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্বজনদের একাংশের দাবি, বাবা মৃত্যুশয্যায় থাকা অবস্থায় অন্য ভাইবোনদের অগোচরে বাবার নামে থাকা সবটুকু জমি ও সম্পত্তি নিজেদের নামে লিখে নেন তাঁরা। এ নিয়ে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে।

ড. লোকনুজ্জামান ও হালিমুজ্জামান আলালের ভাগিনা এনামুল অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততাই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। তাঁর ভাষায়, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা দেওয়া হয়েছিল। রাজনৈতিকভাবে দিনের পর দিন হয়রানি করা হয়েছে। টানা দেড় বছর বাড়িতে ঘুমাতে পারিনি। যখনই বাড়িতে যেতাম, তখনই আমার পেছনে পুলিশ লাগিয়ে দেওয়া হতো।’

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, ‘পারিবারিক কাজে একদিন বিএনপির এক নেতা আমাদের বাড়িতে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে টানা তিন মাস বাড়িতে থাকতে দেওয়া হয়নি। সব সময় পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে।’

আরেক ভুক্তভোগী ইব্রাহিমের অভিযোগ, তাঁর ব্যক্তিগত জমি দখলে নেওয়া হয়েছিল। প্রতিবাদ করায় তাঁকে জামায়াতের লোক আখ্যা দিয়ে পুলিশি হয়রানি করা হয়।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মসজিদের পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমও নিজেদের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এমনকি শুক্রবারের জুমার বয়ানে কোরআন-হাদিসের আলোচনা নিয়েও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, নজিপুরের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, কলেজের মসজিদের অর্থের যথাযথ হিসাব আজও পাওয়া যায়নি। কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন অভিযোগ ধামাচাপা দেওয়ার ক্ষেত্রেও ড. লোকনুজ্জামানের ভূমিকা ছিল বলে অভিযোগ তাঁদের।

রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিতর্ক

হালিমুজ্জামান আলালের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও বিতর্কিত অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি,  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে আনন্দ প্রকাশ করে শলপি বাজারে প্রায় ২০ কেজি মিষ্টি বিতরণ করেছিলেন আলাল। তবে এ ঘটনার সময়কাল, প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতি বদলালেও দুই ভাইয়ের প্রভাব বিস্তারের কৌশলে পরিবর্তন আসেনি। বর্তমানে বিভিন্ন বিএনপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন তাঁরা। সম্প্রতি আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে এলাকায় পোস্টারিং করার ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসীর দাবি, জমি দখল, সম্পত্তি লিখে নেওয়া, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। পাশাপাশি কলেজের মসজিদের অর্থের হিসাবও প্রকাশ করা প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে ড. লোকনুজ্জামান ও হালিমুজ্জামান আলালের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   ধামইরহাট   জমি দখল   রাজনৈতিক প্রভাব   হয়রানির অভিযোগ   লোকনুজ্জামান   হালিমুজ্জামান আলাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close