মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম      ● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      ● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      
‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলনবিল অঞ্চলে বিনা হালে রসুন চাষের ধুম পড়েছে। এ অঞ্চলের উচ্চ মূল্যের ফসল হিসেবে সমাদৃত 'সাদা সোনা'খ্যাত রসুন চাষ চলনবিল অঞ্চলের ঐতিহ্য হিসেবে প্রসিদ্ধ। দেশে উৎপাদিত মোট রসুনের ২ তৃতীয়াংশই চাষ হয় চলনবিলের পলি পরা জমিতে। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে কাদার উপরে সারি সারি  রসুনের কোয়া বিছিয়ে বিনা হালে রসুন চাষ এ অঞ্চলে বেশ প্রসিদ্ধ।

চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে রসুন চাষাবাদের আশা কৃষি বিভাগের। মসলা ফসল রসুন রান্নার আবশ্যিক অনুষঙ্গ হওয়ার পাশাপাশি চিপস,আচার, ঔষুধিসহ বহুমুখী ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায় দেশ ও দেশের বাহিরে রসুনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ফলে বাজারমূল্য বেশি পাওয়ায় রসুন ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু মাত্র চাটমোহর উপজেলাতেই বিগত ৩ বছরে ১ হাজার হেক্টর রসুন আবাদ বৃদ্ধি পেয়েছে। 

সরেজমিনে চলনবিল অধ্যুষিত  ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শডাঙ্গা ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ রসুনের চাষ হচ্ছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করে তুলছে। অতঃপর পুরুষ সদস্যদের সাথে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাদা জমিতে রসুনের কোয়া বিছাতে ব্যস্ত সময় পার করছেন তারা। বিনাহালে রসুন চাষের এ পদ্ধতিতে কাদাময় জমিতে রসুনের কোয়া রোপণ করে আর্দ্রতা সংরক্ষণ ও রোদ থেকে বাচাতে উপরি স্তরে ছড়িয়ে দিচ্ছে ধানের খর কিংবা কচুরিপানা। রসুন গাছ বড় হওয়ার সাথে সাথে খর ও পানা পঁচে জমিতে জৈব সারের যোগান তৈরি করছে। এতে করে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খর ও কচুরিপানার মালচিং পদ্ধতি। 

বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে বিষয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের স্বদেশ প্রতিদিন কে  জানান, মুলত বিনা হালে রসুন চাষ সময় বাঁচানোর তাগিদেই করা হয়। বর্ষার পানি নেমে জমিতে জো' আসতে রসুন চাষ নাবি হয়ে যায়। এজন্য সময় বাঁচতে আমরা কাদা জমিতে বিনাহালে রসুন চাষ করে থাকি।এতে করে চাষ ও ম্রমিকের খরচও অনেক কম লাগে। 

উপজেলা ডিবিগ্রাম ইউনিয়ন পাচুরিয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন স্বদেশ প্রতিদিন কে জানান, এ বছর তিনি ৫ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তার জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী ও পুরুষেরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন, পুরুষ শ্রমিক ৭ শত টাকা ও নারী শ্রমিক ৫ শত টাকা মজুরিতে কাজ করছেন। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যেই বিনা হালে রসুন আবাদ শেষ করতে পারবো।ফলন ও দাম ভালো পেলে অধিক লাভবান হওয়ার আশা করছেন তিনি। 

উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে জানান, এ বছর তিনি ৭ বিঘা জমিতে বিনাহালে রসুনের আবাদ করেছেন। বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর তিনি ২ বিঘা বেশি জমিতে বিনাহালে রসুনের আবাদ করেছেন। বিগত বছরগুলোর মত ভালো দাম পেলো সামনের বছরগুলোতে আরো বেশি জমিতে বিনাহালে রসুনের আবাদ করবেন। 

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ স্বদেশ প্রতিদিন কে জানান, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চ মুল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন সারা দেশে রপ্তানি হয়ে থাকে। বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের দিন দিন রসুন চাষে আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে বিনাহালে রসুন চাষ হবে বলে আশা করছি 

উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ স্বদেশ প্রতিদিন কে জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৭ শত হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা বছরব্যাপী পেঁয়াজ রসুন সংরক্ষণ করতে পারায় বেশি পরিমাণ লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে রসুন সহ সরিষা ও অন্যান্য রবি শস্য চাষ যাতে ব্যহত না হয় সেজন্য প্রয়োজনীয় সার সরবরাহ ও মাঠ পর্যায়ে নিবিড় ভাবে পরামর্শ সেবা দিয়ে আসছেন কৃষি বিভাগ। আমরা আশাবাদী উপজেলায় রবিশস্য চাষে কৃষকেরা কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন না। সে লক্ষে নিয়মিতভাবে উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শ সেবা জোরদার করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close