মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      ● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      ● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।

এর আগে দুপুরে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ ছাড়ার খবর আসে গণমাধ্যমে। পরে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর তিনি সংসদ সচিবালয় বরাবর ই-মেইল করে একটি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি ১৫ নভেম্বর স্পিকার কর্তৃক গৃহীত হয়।

ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওসমান ফারুক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। 

৮৬ বছর বয়সী বিএনপির জ্যেষ্ঠ নেতা ‘শারীরিকভাবে অসুস্থ’ বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তবে দলটির অন্য একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় অসন্তোষ থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close