মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ      ● ‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম      ● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      
পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে সুপারি ও কলা চুরি করে নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ। অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘেরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close