মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার      ● এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স      ● ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল      ● প্রাগে সেতুর ওপর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪৬      ● পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ      ● ‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম      ● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      
ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মশাল মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করেছে পুলিশ। এসব সরঞ্জাম মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close