মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      ● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      ● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      ● পদত্যাগপত্র জমা দিলেন ওসমান ফারুক      ● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      ● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      
খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা শাখার উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত হতে যাচ্ছে খুলনায়। বাংলা সাহিত্যের বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ১৯২৬ সালে, মাত্র ২১ বছরের দোড়গড়ায় এসে কিশোর বয়সে এই ক্ষণজন্মা কবির প্রয়াণ ঘটে । ২০২৬ সাল কবি সুকান্তের জন্ম শতবর্ষ। আগামী ১৯,২০ ও ২১ নভেম্বর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনায় উদযাপন করা হবে এই অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মিনা মিজানুর রহমান , উৎসবে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করে জানান, আগামী ১৯ ,২০ এবং ২১ নভেম্বর তিন দিনব্যাপী  বিকেল চারটায় শহীদ হাদিস পার্কে উদ্বোধনী অনুষ্ঠানসহ  বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও কর্মের ওপর আলোচনা, আবৃত্তি, নৃত্য ,গণসংগীত, কবির- কবিতা থেকে গান , এবং আরণ্যক নাট্য দলের পরিবেশনায় পরিবেশিত হবে কবির কবিতার নাট্যরূপ "একটি মোরগের কাহিনী" ।

 তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা ১৯ নভেম্বর বিকেল চারটায় উদ্বোধন করবেন দেশবরেণ্য নাট্যজন মামুনুর রশিদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আরো উপস্থিত থাকবেন নাট্যজন খাইরুল আলম সবুজসহ অন্যান্য অতিথিবৃন্দ। কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে এই অনুষ্ঠানমালায় সংহতি জানিয়ে খুলনা সহ ঢাকা-চট্টগ্রাম , রাজশাহী , মাগুরা , ঝিনাইদহ , কালিগঞ্জ , কুষ্টিয়ার বিভিন্ন সংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক মিনা মিজানুর রহমান ছাড়াও গণশিল্পী সংস্থার আরো অনেকেই উপস্থিত ছিলেন।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close