মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      ● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      ● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      ● পদত্যাগপত্র জমা দিলেন ওসমান ফারুক      ● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      ● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      ● ককটেল বিস্ফোরণ মামলার আসামি চলাফেরায় অক্ষম, দাবি স্ত্রীর      
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি দল খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন গহিন বনে অভিযান চালায়। এসময় সেখানে  লুকানো অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বর্তমানে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

 ডাকাতদলকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন  নির্বাহী কর্মকর্তা (বিসিজিএস তৌহিদ) এম এইচ রিফাত (এক্স), বিএন। 






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   কোস্ট গার্ড   অস্ত্র উদ্ধার   গোলাবারুদ   বনদস্যু   মোংলা   দাকোপ   বিশেষ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close