শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও তাদের বাণিজ্যিক জাহাজ ইরানের হামলার হুমকিতে পড়লে যেকোনো মুহূর্তে দেশটিতে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে তিনি পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না, এমনকি ‘এই মুহূর্তেই’ অভিযান শুরু করতে পারেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি এবং পারস্য উপসাগরে দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশটির মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। ইরানের বর্তমান শাসনব্যবস্থা তাঁর মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকলে সেটিকে নিজের পরাজয় হিসেবে দেখবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’

এদিকে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আলজাজিরার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী, হামলায় ঘাঁটির কয়েকটি রাডার ডোম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিতে ইরানের এটিই প্রথম হামলা।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   ইরান   যুক্তরাষ্ট্র   মধ্যপ্রাচ্য   সামরিক অভিযান   বাহরাইন   আইআরজিসি   মার্কিন সামরিক ঘাঁটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close