বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      ● দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম      ● সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু      ● মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস      ● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      ● তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক      ● ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪      ● নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার      ● পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’      
পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনা এক সন্দেহভাজন গুপ্তচর এবং নিজস্ব কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত পদ ছেড়েছেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগের ঠিক আগমুহূর্তে তাকে ঘিরে চলা এই তুমুল বিতর্কের প্রভাবে চলতি সপ্তাহেই এনভিডিয়ার বাজারমূল্য কমেছে ৬০০ বিলিয়ন ডলারের বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রধান চিপ সরবরাহকারী এই প্রতিষ্ঠানের বর্তমান বাজারমূল্য প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। এর আগে হুয়াংকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াং দীর্ঘদিন ধরে চীনে চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছিলেন। এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক হওয়ায় তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনীরও একজন। সূত্র: আল-জাজিরা






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close