শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক      ● পে-ফিক্সেশনের পরও মিলবে না বিনোদন ভাতার বকেয়া      ● ডিসেম্বর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ      ● আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ      ● শিশু পুত্রকে ৩০ হাজার টাকায় মোংলায় বিক্রি করলেন মা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি       ● তিন ধারার শিক্ষায় সেতুবন্ধের পরিকল্পনা      ● নীরব থাকতে সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন হেগসেথ      ● ডলারের বাজারে অস্থিরতা, বাড়তে পারে পণ্যমূল্য      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● এক বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার কোটি      ● মাইক্রোসফটের বিপর্যয়ে বিঘ্নিত ওপেনএআই-অ্যানথ্রপিকের সেবাও      ● কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব      
এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ AM

এনভিডিয়ার চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্কের জেরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরানোর বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসে। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনার বিষয়ে হোয়াইট হাউস বা বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছিলেন, বাণিজ্যমন্ত্রীর ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

চীনে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না নেওয়া এবং দেশটির কয়েকটি কোম্পানিকে বাণিজ্য কালো তালিকাভুক্ত না করার অভিযোগে মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন লুটনিক। এ বিষয়ে সিনেটর জন কেনেডি বলেছেন, লুটনিককে অপসারণ করা উচিত কি না, তা তিনি এখনো জানেন না। তবে তাঁকে জনসমক্ষে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সিনেটর এলিজাবেথ ওয়ারেনও লুটনিক ও বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রপ্তানি নিয়ন্ত্রণের দুর্বলতা নিয়ে ব্যাখ্যা দাবি করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে বাণিজ্য কালো তালিকায় অন্তর্ভুক্ত করেনি, যা এক দশকের বেশি সময়ের মধ্যে দীর্ঘতম বিরতি। এদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্রিস কুনস সম্প্রতি লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়ে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত নথিপত্র সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাওয়ার্ড লুটনিক   এনভিডিয়া   যুক্তরাষ্ট্র   ডোনাল্ড ট্রাম্প   চীন   এআই চিপ   রপ্তানি নিয়ন্ত্রণ   হোয়াইট হাউস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close