শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      ● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      ● ফ্রান্সকে ৩-১ গোলে হারাল ইতালি      ● ফুটবলের পর এবার বিনোদন জগতে রোনালদো      ● গজারিয়ার ছেলে শোহাগ টেক জায়ান্ট ‎গুগলের সফটওয়্যার প্রকৌশলী      ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট      ● এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক      ● পে-ফিক্সেশনের পরও মিলবে না বিনোদন ভাতার বকেয়া      ● ডিসেম্বর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ      ● আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ      ● শিশু পুত্রকে ৩০ হাজার টাকায় মোংলায় বিক্রি করলেন মা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি       
সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম

শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে কমেছে বেশির ভাগ সবজির দাম। অধিকাংশ সবজি এখন কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৪০ টাকা পিস এবং শিম মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো তুলনামূলক বেশি।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, জোয়ারসাহারা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি। নতুন দেশি পাকা টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা এবং নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরনো আলুর দাম ২৫ টাকা।

জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মিলন খান বলেন, ‘টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে দামও কমে আসবে।’ এদিকে ডজনপ্রতি ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ, আদা ও রসুনের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শীতের সবজি   সবজির দাম   কাঁচাবাজার   ঢাকার বাজার   টমেটোর দাম   মাছের বাজার   নিত্যপণ্যের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close