শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      ● ফ্রান্সকে ৩-১ গোলে হারাল ইতালি      ● ফুটবলের পর এবার বিনোদন জগতে রোনালদো      ● গজারিয়ার ছেলে শোহাগ টেক জায়ান্ট ‎গুগলের সফটওয়্যার প্রকৌশলী      ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট      ● এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক      ● পে-ফিক্সেশনের পরও মিলবে না বিনোদন ভাতার বকেয়া      ● ডিসেম্বর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ      ● আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ      ● শিশু পুত্রকে ৩০ হাজার টাকায় মোংলায় বিক্রি করলেন মা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি       ● তিন ধারার শিক্ষায় সেতুবন্ধের পরিকল্পনা      ● নীরব থাকতে সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন হেগসেথ      
পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

পেশি দ্রুত বড় ও শক্তিশালী করতে অনেকে খাবারের পাশাপাশি প্রোটিন শেক ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন খেলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং শরীরের চাহিদা অনুযায়ী প্রোটিন গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস পেশি গঠনে বেশি গুরুত্বপূর্ণ।

পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ‘মাসল হাইপারট্রফি’। এ জন্য পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন। ব্যায়ামের পর পেশির পুনরুদ্ধারে ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন কার্যকর বলে বিবেচিত হয়। তবে ব্যক্তির ওজন, ব্যায়ামের ধরন ও তীব্রতা এবং খাদ্যাভ্যাস অনুযায়ী প্রোটিনের চাহিদা ভিন্ন হতে পারে। দিনের বিভিন্ন খাবারের সঙ্গে প্রোটিন ভাগ করে গ্রহণ করাও ভালো।

শুধু প্রোটিন সাপ্লিমেন্ট পেশি তৈরি করতে পারে না। এ জন্য ভারোত্তোলনের মতো নিয়মিত প্রতিরোধমূলক ব্যায়াম জরুরি। পাশাপাশি কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদানসমৃদ্ধ সুষম খাবার প্রয়োজন। দীর্ঘদিন অতিরিক্ত প্রোটিন গ্রহণে হজমের অস্বস্তি হতে পারে। বিশেষ করে কিডনির সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। তাই পেশি গঠনে অতিরিক্ত প্রোটিনের চেয়ে প্রয়োজন অনুযায়ী খাবার, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম বেশি কার্যকর।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  প্রোটিন   পেশি গঠন   শরীরচর্চা   মাসল হাইপারট্রফি   ভারোত্তোলন   সুষম খাদ্য   স্বাস্থ্য পরামর্শ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close