শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      ● এক পরিবারের চার বামন: কষ্টে কাটছে জীবন      
গজারিয়ার ছেলে শোহাগ টেক জায়ান্ট ‎গুগলের সফটওয়্যার প্রকৌশলী
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩২ AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী  গজারিয়া উপজেলার ছেলে শাহজালাল শোহাগ (সিএসই ‘১৬) গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং অঙ্গনে তিনি “YouKn0wWho” নামে পরিচিত।

‎তথ্যের সত্যতা নিশ্চিত করেন, শোহাগের ভগ্নিপতি সাখাওয়াত হোসেন।


‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিটিটিভ প্রোগ্রামিং ল্যাবে রাতের পর রাত সমস্যা সমাধান করে তিনি দুইবার আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেন। এই অর্জন বাংলাদেশের প্রোগ্রামিং অঙ্গনে বিরল বলে বিবেচিত হয়।


‎শোহাগ শুধু নিজের অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তাঁর “YouKn0wWho” অ্যাকাডেমি, কোড লাইব্রেরি ও সিপি গাইডলাইন দেশের অসংখ্য নতুন প্রোগ্রামারের শুরুর পাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাস্ট ও দেশের বাইরেও অনেক শিক্ষার্থী তাঁর তৈরি উপকরণ থেকে শিখছেন।


‎সংশ্লিষ্টরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব ফাইনালে যাওয়া এবং পরে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দেওয়া নতুন প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ। তাঁর যাত্রা দেখিয়ে দেয়, ধারাবাহিক অনুশীলন, অন্যকে শেখানোর মানসিকতা ও দীর্ঘমেয়াদি পরিশ্রম একজন শিক্ষার্থীকে কতদূর নিয়ে যেতে পারে।


‎শোহাগের সহপাঠী ও শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তিনি পরের প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শাহজালাল শোহাগ   গুগল   সফটওয়্যার প্রকৌশলী   গজারিয়া   মুন্সীগঞ্জ   শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   প্রোগ্রামিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close