শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নীরব থাকতে সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন হেগসেথ      ● ডলারের বাজারে অস্থিরতা, বাড়তে পারে পণ্যমূল্য      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● এক বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার কোটি      ● মাইক্রোসফটের বিপর্যয়ে বিঘ্নিত ওপেনএআই-অ্যানথ্রপিকের সেবাও      ● কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব      ● হরমুজ প্রণালির কাছে ইরানে হামলার খবর      ● তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা      ● জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের পাঁচ প্রস্তাব      ● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      ● দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম      
নীরব থাকতে সতর্ক করা সেনাকে পুরস্কৃত করলেন হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ AM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করেছিলেন যে সেনা প্রহরী, তাকেই পদক দিয়েছেন তিনি। বুধবার ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় হেগসেথ, তাঁর স্ত্রী ও ঊর্ধ্বতন উপদেষ্টাদের হাসি-ঠাট্টা ও কথাবার্তা বলতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা সেনা প্রহরী স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের নীরবতা বজায় রাখতে সতর্ক করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সমাধিসৌধে দায়িত্ব পালনের জন্য ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন হেগসেথ। পেন্টাগনও এ তথ্য নিশ্চিত করেছে। হেগসেথের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে তাঁকে ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিতে দেখা যায়। এ সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের (ওল্ড গার্ড) সদস্যরা উপস্থিত ছিলেন।

পদক দেওয়ার ছবি প্রকাশ করে হেগসেথ লেখেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো কাজ করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব পালন করে যান।’








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পিট হেগসেথ   থমাস ইগলেসিয়াস   যুক্তরাষ্ট্র   মার্কিন প্রতিরক্ষামন্ত্রী   আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি   ভেটেরান্স ডে   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close