শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      ● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      ● ফ্রান্সকে ৩-১ গোলে হারাল ইতালি      ● ফুটবলের পর এবার বিনোদন জগতে রোনালদো      ● গজারিয়ার ছেলে শোহাগ টেক জায়ান্ট ‎গুগলের সফটওয়্যার প্রকৌশলী      ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট      ● এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক      ● পে-ফিক্সেশনের পরও মিলবে না বিনোদন ভাতার বকেয়া      ● ডিসেম্বর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ      ● আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ      
জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এ সমর্থন দিয়েছে দেশগুলো। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নগর বর্জ্য কমানো ও পুনর্ব্যবহারে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের কার্যক্রম ২০টি জেলা থেকে পর্যায়ক্রমে ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে।

এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নিয়েছেন। তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি করেছে। এর আওতায় তুরস্কে সাত হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। এ ছাড়া জলবায়ু অভিযোজন ও শিল্পের কার্বন নিঃসরণ কমাতে বিভিন্ন তহবিল থেকে অর্থ সহায়তার ঘোষণা এসেছে। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কপ-৩১   জলবায়ু সম্মেলন   জলবায়ু পরিবর্তন   জলবায়ু সহনশীল নগর   তুরস্ক   নবায়নযোগ্য জ্বালানি   জ্বালানিসাশ্রয়ী ভবন   তুরস্ক-চীন চুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close