প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম

অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে বাংলাদেশকে বড় জয় এনে দিয়েছেন হামজা চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠজুড়ে নিজের প্রভাব দেখিয়েছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশের প্রথম গোলটি আসে হামজার ক্রস থেকে। তাঁর পাসে গোল করেন শমিত সোম। পরে নিজেও গোল করে দলের জয়ে অবদান রাখেন হামজা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ থমাস ডুলি। তিনি হামজাকে ১০-এ ১০ দিয়েছেন। কোচের ভাষায়, ‘অবশ্যই ১০-এ ১০! সে অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’
হামজার নেতৃত্বগুণেরও প্রশংসা করেছেন ডুলি। তিনি চান, সামনে প্রতিটি ম্যাচেই হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড থাকুক। ডুলির মতে, একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পাশাপাশি মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও রয়েছে হামজার।
স্বদেশ প্রতিদিন/এস পি