শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ AM

হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা—কোনো কিছুতেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি। তিনি জানিয়েছেন, সব ধরনের বাধা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে তেহরান।

ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ওয়াহিদি। দেশটির বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা স্মরণ করেন তিনি। আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে ওয়াহিদি বলেন, ‘আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে দেশের শক্তি গড়ে তুলছেন।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এ পথচলা অব্যাহত থাকবে।’ এ সময় আইআরজিসির সাবেক দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও স্মরণ করেন তিনি। একই সঙ্গে দেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইরান   তেহরান   আইআরজিসি   আহমাদ ওয়াহিদি   ক্ষেপণাস্ত্র কর্মসূচি   সামরিক শক্তি   ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র   আন্তর্জাতিক রাজনীতি   মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close