সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগার যুবারা। মুমিনের ঝোড়ো ব্যাটিং ও তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে নাস্তানাবুদ করে ২০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে দলটি।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান আল মুমিন। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দলটি। মাত্র ১৮ রান খরচায় ৭ দশমিক ৫ ওভারে ৭ উইকেট তুলে নেন তাফিউল। তার বোলিং ফিগারে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংসটি খেলেন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। অন্যদিকে তাফিউলের পাশাপাশি বল হাতে দারুণ ভূমিকা রাখেন রুবায় ইসলাম রিজন। তার শিকার দুটি উইকেট।

শেষ পর্যন্ত ২০৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে যুব টাইগাররা। তবে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close