বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার      ● ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা      ● বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক সালাম      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘট      ● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      
আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ AM

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় দেশের আমদানি ব্যয়ও বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। আমদানি ব্যয় ও ডলারের চাহিদা বাড়ায় আন্তঃব্যাংক বাজারে গতকাল ডলারের দর উঠেছে ১২৪ টাকা ৭৫ পয়সায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম চার মাসে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তির ভিত্তিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার। অন্যদিকে, প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১৪৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। এরপরও ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় এর দর ঊর্ধ্বমুখী রয়েছে। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

এদিকে, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের আওতায় ব্যবসায়ীরা এ সুবিধা পাবেন। এসব পণ্যের এলসি মার্জিনও ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আমদানি ব্যয়   এলসি   ডলারের দাম   বাংলাদেশ ব্যাংক   বাণিজ্য ঘাটতি   বৈদেশিক মুদ্রার রিজার্ভ   রেমিট্যান্স   রপ্তানি আয়   রমজান   পণ্য আমদানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close