প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। হ্যামিল্টনের সেডন পার্কে মঙ্গলবার ম্যাচটিতে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকল ভারত। এতে সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে সফরকারীদের।
দুই দিন ধরে চলা বৃষ্টিতে ম্যাচ শুরুর সময় বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ৪০ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলেও আবার বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ভারত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে মাঠে নামার আগেই আবার বৃষ্টি শুরু হওয়ায় খেলা আর সম্ভব হয়নি।
সিরিজে সমতা ফেরাতে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাকি দুটি ম্যাচ জিততে হবে নিউজিল্যান্ডকে। তবে শেষ দুই ম্যাচে টেস্ট স্কোয়াডে যোগ দেওয়ায় ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম ল্যাথাম ও নাথান স্মিথ খেলবেন না। অন্যদিকে টেস্টের প্রস্তুতির কারণে ভারতের হয়ে শেষ দুটি ম্যাচে থাকবেন না অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল।
স্বদেশ প্রতিদিন/এস পি