বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      ● রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই ‘শাওন স্যার’ এখন পুলিশ কর্মকর্তা      ● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার      ● ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা      ● বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক সালাম      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘট      ● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। পুলিশ জানায়, পাথরবোঝাই ট্রাকটি বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখী ডাক বিভাগের কাভার্ডভ্যানটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মাধবপুর   সড়ক দুর্ঘটনা   ঢাকা-সিলেট মহাসড়ক   ডাক বিভাগ   কাভার্ডভ্যান   ট্রাক   নিহত ৩   শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close