মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন      ● কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫      ● ফরিদপুরে আওয়ামী লীগের হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      
পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হচ্ছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারসমূহের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বুলবুলকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লাহোর কালান্দার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। লাহোর জানিয়েছে তার এই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চায়।

পাশাপাশি বুলবুল সভাপতি থাকাকালীন ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এই নিয়ে তীব্র সমালোচনা আছে তার বোর্ডের।

জানা যায়, বিসিবি সভাপতি থাকাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বেশ সখ্য ছিল বুলবুলের।

খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close