বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার      ● ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা      ● বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক সালাম      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘট      ● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      
পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধের কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে এখনো ধীরগতি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে মৌচাক ও আশপাশের ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরানো হয়। এ ছাড়া পল্লী বিদ্যুৎ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং জরুন এলাকায় শ্রমিকদের অবস্থান নেওয়ার চেষ্টাও থেমে গেছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   কালিয়াকৈর   মৌচাক   শ্রমিক বিক্ষোভ   বেতন বৃদ্ধি   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক   যানজট   সাউন্ড গ্রেনেড   শিল্প পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close