বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার      ● ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা      ● বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক সালাম      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘট      ● উপহার যে নামেই হোক, ঘুস অবৈধ ও অনৈতিক: ইশরাক      ● জলবায়ু সম্মেলন এখন গ্রিনওয়াশের সার্কাস: গ্রেটা      ● ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি ফি নির্ধারণ করল সরকার      ● বাঞ্ছারামপুরে হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, লুটের অভিযোগ      ● সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা      ● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ AM

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম ডিসেম্বরের আগেই শুরু করতে চায় সরকার। এ পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত জমা পড়ে ৪ হাজার ২৯টি আবেদন। পরে অনলাইন লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্য থেকে পেশাগত দক্ষতা ও ব্যবহারিক সক্ষমতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেলের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে; কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে বোয়েসেল জানিয়েছে, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   কর্মী নিয়োগ   প্রবাসী কর্মসংস্থান   বোয়েসেল   ডিএইচএল   শূন্য অভিবাসন ব্যয়   শ্রমবাজার   বিদেশে কর্মসংস্থান   বাংলাদেশি কর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close