মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      ● মুক্তি দিতে না চাওয়া সেই সিনেমাই জিতল ১৮ পুরস্কার      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে      ● সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু      ● তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬      ● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      
শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রেইগ আরভিনের অপরাজিত দ্বিশতক ও ওয়েসলি মাধেভেরের প্রথম টেস্ট সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে জিম্বাবুয়ে। শারজাহতে অনুষ্ঠিত ম্যাচটিতে গড়েছে টেস্ট ক্রিকেটের বিরল এক রেকর্ড। ইতিহাসে প্রথমবারের মতো কোনো টেস্টের তিনটি ইনিংসেই ৫০০ বা তার বেশি রান উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) ম্যাচের পঞ্চম দিনেও ব্যাটসম্যানদের দাপট অব্যাহত থাকে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে ব্রেন্ডন টেইলরের ১৩১ ও ব্রায়ান বেনেটের অপরাজিত ১২৮ রানের সুবাদে ৫০৪ রান সংগ্রহ করেছিল দলটি।

জবাবে রহমত শাহর ১৭৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫১৪ রান করে অলআউট হয় আফগানিস্তান। ফলে ম্যাচের তিন ইনিংসেই ৫০০ রানের মাইলফলক স্পর্শের বিরল ঘটনা ঘটে।

এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচের তিনটি ইনিংসে ৫০০ রানের গণ্ডি পেরোনোর ঘটনা ঘটল। এমন বিরল কীর্তির সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।

পঞ্চম দিনের প্রথম সেশনে ফিফটি করা ব্রায়ান বেনেটকে বোল্ড করেন মোহাম্মদ সেলিম। এরপর অভিষিক্ত আন্তুম নাকভি ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১০ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন। মজার ব্যাপার হলো, ইনিংসের ১০২তম বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। পঞ্চম উইকেটে আরভিনের সঙ্গে ২৫৩ বলে ১৪০ রানের জুটি গড়েন নাকভি।

দিনের শেষ দুই সেশনে আফগান অধিনায়ক রহমত শাহ পার্টটাইম স্পিনারদের বোলিংয়ে আনেন। পুরোনো বলের সিম উঠে গেলেও নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। এ সময় লেগ সাইডে নেতিবাচক লাইন ধরে বল করার চেষ্টা ঠেকাতে আম্পায়ার রশিদ রিয়াজ একবার ওয়াইডের সংকেতও দেন।

অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে মাধেভেরে ৫০ বলে অর্ধশতক পূর্ণ করলেও সেঞ্চুরিতে পৌঁছাতে কিছুটা সময় নেন। আরভিন অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২৭৯ বলের ইনিংসে ২৩টি চার ও দুটি ছক্কায় ২০৬ রান করেন তিনি। আবদুল মালিকের এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে দুটি ছিল মিডউইকেট দিয়ে মারা ছক্কা।

এই দ্বিশতকের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়স্ক ক্রিকেটার হওয়ার কীর্তিও গড়েছেন আরভিন। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার (১৩ নভেম্বর)।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close