মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      
নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পার্লামেন্টের স্পিকার পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্পিকার আমির ওহানাকে সরিয়ে নিজেদের পছন্দের কাউকে ওই পদে বসাতে চায় আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের ইয়াশার পার্টি ও আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি নতুন স্পিকার হিসেবে ইয়াশার পার্টির কাউকে মনোনীত করার বিষয়ে একমত হয়েছে। তবে স্পিকার পরিবর্তনের উদ্যোগে অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) এখনই সমর্থন দিতে রাজি নয়। ১২০ সদস্যের নেসেটে বিরোধী জোটের আসন ৪৮টি এবং আরব দলগুলোর আসন ১৯টি। এসব দলের সমর্থন পেলে স্পিকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ৬১ জনের সমর্থন পাওয়া সম্ভব।

স্পিকার পরিবর্তনের পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন বাতিল, ৭ অক্টোবরের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং ফৌজদারি অভিযোগে বিচারাধীন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে নতুন আইন আনার পরিকল্পনাও রয়েছে বিরোধীদের। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনসহ ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের পক্ষে সুপারিশ করেছেন। সরকার গঠনে তিনি ২৮ দিন সময় পাবেন, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বেনিয়ামিন নেতানিয়াহু   গাদি আইজেনকোট   ইসরাইল   ইসরাইলের রাজনীতি   নেসেট   পার্লামেন্ট স্পিকার   আমির ওহানা   সরকার গঠন   বিরোধী জোট   মধ্যপ্রাচ্য   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close