বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে একটি আবেদন করার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’ পাসপোর্ট চাওয়ার বিষয়টি শেখ হাসিনার কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’ এ ছাড়া পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   জাহেদ উর রহমান   বন্দি বিনিময় চুক্তি   শেখ হাসিনার পাসপোর্ট   ভারত   বাংলাদেশ সরকার   পোশাক শ্রমিক   ন্যূনতম মজুরি   বাসে আগুন   ককটেল বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close