মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা প্রকাশ্যে জানিয়েছেন আলোচিত ব্লগার আসাদ নূর। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে হয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আসাদ।

বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণ ব্যাখ্যা করে আসাদ বলেন, সমাজে প্রচলিত বিভিন্ন ট্যাবু ভাঙার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বিষয়টি সামনে আনা হয়েছিল। মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝার জন্য পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অন্যকে অনুসরণ করার মতো কিছু সূত্রও রাখা হয়েছিল বলে জানান তিনি। তার দাবি, ভারতের আইনে বিয়ে করায় কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি।

লাইভে আসাদ আরও দাবি করেন, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না এবং বিএনপিসহ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ বা অনুদান নেননি। জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলে নারীদের প্রতি শালীনতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান আসাদ।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আসাদ নূর   পারশা মাহজাবীন পূর্ণী   পারশা   বিয়ে   স্পেশাল ম্যারেজ অ্যাক্ট   ভারত   ইউটিউব লাইভ   জুলাই আন্দোলন   সামাজিক যোগাযোগমাধ্যম   এআই অপপ্রচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close