মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      
ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম

পপসম্রাজ্ঞী ম্যাডোনার জীবন ও কর্মজীবন নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল ২০২০ সালে। ছবিতে ম্যাডোনার চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজেই অভিনেত্রী জুলিয়া গার্নারকে বেছে নিয়েছিলেন। তবে ছবিটি শেষ পর্যন্ত তৈরি হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গার্নার বলেন, ‘আমি জানি না। এক অর্থে, প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলাচ্ছে।’

ছবিটির পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্বে ছিলেন ম্যাডোনা। এ কাজে তাঁর সঙ্গে ছিলেন ডায়াবলো কোডি ও এরিন ক্রেসিডা উইলসন। ২০২৩ সালের জানুয়ারিতে ছবিটি বাতিলের খবর প্রকাশিত হলেও ২০২৪ সালের জুলাইয়ে ম্যাডোনা জানান, তিনি আবার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। পরে ২০২৫ সালে ডেডলাইন জানায়, ম্যাডোনা ও পরিচালক শন লেভি নেটফ্লিক্সের জন্য তাঁর জীবনভিত্তিক একটি টিভি সিরিজ তৈরির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।

বায়োপিকটি তৈরির বিষয়ে গার্নার বলেন, ‘এটা আমার হাতে নেই। অবশ্যই আমি চাই ছবিটি তৈরি হোক।’ তবে ছবিটি না হলেও ম্যাডোনার সঙ্গে বন্ধুত্বকে বড় প্রাপ্তি মনে করেন তিনি। গার্নারের ভাষায়, ‘আমি ম্যাডোনাকে ভালোবাসি। আমার মতে, তিনি অসাধারণ।’ ম্যাডোনার কাছ থেকে কাজের শৃঙ্খলা ও সঠিকভাবে কাজ করার বিষয়েও অনেক কিছু শিখেছেন বলে জানান অভিনেত্রী।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ম্যাডোনা   জুলিয়া গার্নার   ম্যাডোনার বায়োপিক   হলিউড   সিনেমা   নেটফ্লিক্স   শন লেভি   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close