মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      
মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম

বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে আইইউবির ২৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু সংখ্যা দিয়ে নয়, শিক্ষার গুণগত মান, যোগ্য শিক্ষক, সময়োপযোগী পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে পরিমাপ করতে হবে। উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির পরিবর্তিত বাস্তবতায় শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা, সমস্যা সমাধান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে দুর্বল না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল ইসলাম আলমগীর   রাষ্ট্রপতি   আইইউবি   ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ   সমাবর্তন   উচ্চশিক্ষা   বিশ্ববিদ্যালয়   শিক্ষার মান   উচ্চ ডিগ্রিধারী বেকার   কর্মমুখী শিক্ষা   কৃত্রিম বুদ�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close