প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত। সে কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইনেই বলা আছে, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘এটি পরিষ্কার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। আইনি প্রক্রিয়ায় তাকে আনা হবে।’ সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনা পাসপোর্টের জন্য সরাসরি কোনো আবেদন করেননি; একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। তার ভাষ্য, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি