মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      
যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি বিভাগেও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরে বাংলা নগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডিএমপি   ঢাকা মহানগর পুলিশ   ওসি বদলি   যাত্রাবাড়ী থানা   শেরে বাংলা নগর থানা   ডিবি   পুলিশ কর্মকর্তা   মোসলেহ উদ্দিন আহমদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close